ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

কলাপাড়ায় নির্মাণাধীন চার লেন সেতুর শাটারিং ভেঙে শ্রমিক নিহত, আহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা বন্দরের নিকট আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন চার লেন বিশিষ্ট এক্সট্রা ডোজ কেবল সেতুর শাটারিং ভেঙে পড়ে রাসেল হাওলাদার (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে বরিশাল পাঠানো হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) ) সকাল আনুমানিক ১০টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া ও লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রাম সংযোগকারী আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন সেতুর পূর্ব অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হাওলাদারের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামে। আহতদের মধ্যে আলম (৪০) ও রঞ্জু (৩৫) গাইবান্ধা জেলার এবং রাকিবুল হাসান (৩৫) শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা সেতুর শাটারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ শাটারিং ভেঙে নিচে পড়ে গেলে রাসেল হাওলাদার চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় আলম, রঞ্জু ও রাকিবুল হাসান গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহত ও নিহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক বলেন,‘রাসেল হাওলাদার ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁর শরীরে একাধিক গুরুতর আঘাত রয়েছে, বিশেষ করে মাথায় মারাত্মক জখম হয়েছে। আহত রঞ্জু ও রাকিবুল হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলম নামে অপর এক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রপ (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (সিসিইসিসি) যৌথভাবে এ সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রায় ১ হাজার ১৮০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০২৬ সালের মধ্যে নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় নির্মাণাধীন চার লেন সেতুর শাটারিং ভেঙে শ্রমিক নিহত, আহত ৩

প্রকাশিত : ০৬:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬