ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গৌরনদীতে সেনা অভিযানে দুই সহোদর ককটেল সহ আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদা (৪৫) কে আটক করেছে যৌথ বাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানে সারোয়ার প্যাদার বাসা থেকে ছয়টি ককটেল (হাতবোমা) ও চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। মূলত নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ককটেল ও অস্ত্রগুলো ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন সহিংসতা মূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে ঘুষ বিনিময়ে অতিরিক্ত ওজনের ট্রাক ছাড়ায় টোলকর্মী চাকুরিচ্যুত

গৌরনদীতে সেনা অভিযানে দুই সহোদর ককটেল সহ আটক

প্রকাশিত : ০৯:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬