ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ক্ষমতায় গেলে মোমিনপুরে ভাঙনরোধে টেকসই ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে: ইউনুছ আহমাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোমিনপুর গ্রামে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় তিনি ভাঙনের শিকার মানুষের খোঁজখবর নেন এবং ভাঙনরোধ ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

পরিদর্শনকালে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দীর্ঘদিন ধরে মোমিনপুরসহ আশপাশের এলাকার মানুষ নদীভাঙনের ভয়াবহ হুমকির মধ্যে বসবাস করছে। বারবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার, অথচ স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের দুঃখ-কষ্টকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চায়। ক্ষমতায় গেলে ভাঙনরোধে টেকসই ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে নদীভাঙন সমস্যার সমাধান করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ভাঙনকবলিত এলাকাবাসীর নিরাপত্তা, শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

ক্ষমতায় গেলে মোমিনপুরে ভাঙনরোধে টেকসই ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে: ইউনুছ আহমাদ

প্রকাশিত : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬