ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

শেষ মুহূর্তে প্রচারে উত্তল বাকেরগঞ্জ, একই দিনে ৩ প্রধান দলের নির্বাচনী সমাবেশ ও গণ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি ডামাডোল এখন তুঙ্গে। প্রচারণার শেষলগ্নে আজ সোমবার বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে একই দিনে পৃথক তিনটি স্থানে নির্বাচনী শেষ জন সমাবেশ ও গণ মিছিল করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি প্রধান রাজনৈতিক দল।

৯ ফেব্রুয়ারি (সোমবার) প্রার্থীরা তাদের ​নির্বাচনী  এলাকায় নিজেদের শক্তি প্রদর্শনে দুপুর থেকেই জনসমুদ্রে পরিণত করে সমাবেশ স্থান।    ​বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান বিকেল ৩টায় বাকেরগঞ্জ মিনি স্টেডিয়ামে নির্বাচনী শেষ সমাবেশ করেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্থানের সমবেত হয়। সমাবেশ শেষে বিকেল পাঁচটায় বিএনপি-র আয়োজনে একটি গণ মিছিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে ​জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ​মাঠে একই সময়ে বিকেল ৩টায় নির্বাচনী শেষ জনসভা করেন। সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুন্নবীর নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। শহরের কেন্দ্রস্থলে এই সমাবেশকে কেন্দ্র করে মিছিলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
​অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত  হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সমর্থনে আজ বিকেল ৫টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের সমাবেশ ও মিছিল সন্ধ্যার পরে হওয়ায় জনসভাকে ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি হয়। ​ ​একই দিনে ও কাছাকাছি সময়ে তিনটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক থাকলেও রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তিন দলের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে নির্বাচনী আমেজ আরো বেড়ে উঠেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জনপ্রিয় সংবাদ

শেষ মুহূর্তে প্রচারে উত্তল বাকেরগঞ্জ, একই দিনে ৩ প্রধান দলের নির্বাচনী সমাবেশ ও গণ মিছিল

প্রকাশিত : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬