ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কালকিনিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করছেন প্রশাসন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে । নির্বাচনী প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে ব্রিফিং করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৈয়দ আবুল হোসেন কলেজ চত্বর থেকে উপজেলার ৭২ টি কেন্দ্রে এসব সরঞ্জামাদি পাঠানো হয়।

প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ব্যালট ছাড়া অন্যান্য সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। শুধুমাত্র ব্যালট পেপার ভোরে কেন্দ্রে পাঠানো হবে।

কালকিনি ও ডাসার এবং সদরের এক অংশ নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এ আসনে কেন্দ্র রয়েছে ১৩৪ টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৬৮৮ জন। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্র্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া রেইন্টিতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

কালকিনিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করছেন প্রশাসন

প্রকাশিত : ১০:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬