ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার সময় থেকে পাঁচ উপজেলার হলরুম একযোগে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ৫১৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫ গুরুত্বপূর্ণ কেন্দ্র।
প্রতিটি কেন্দ্রের জন্য সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার মাঠে কাজ করছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১৬ জন আনসার দুইজন পুলিশ মোতায়ন করা হয়েছে। সারা চাঁপাইনবাবগঞ্জে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।
জনপ্রিয় সংবাদ

ঈদের মতো জনস্রোত: চট্টগ্রামের ডিসি

চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

প্রকাশিত : ০৮:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬