ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭৮, থাকছে স্ট্রাইকিং ফোর্স

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুরে দুইটি আসনে ২৯৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে প্রশাসন। আর এসব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স, টহল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়ন থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থো) মিজানুর রহমান ভুঁইয়া বলেন, শেরপুরের সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রায় সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য কাজ করছেন।
তিনি আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ টিম, মোবাইল টিম, পেট্রোল টিম, টহল টিম প্রস্তুত আছে। আমাদের সব রকমের প্রস্তুতি আছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো এবং যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে।

র‍্যাব ১৪ সিপিসি-১ এর অস্থায়ী ক্যাম্প শেরপুরের কমান্ডিং দায়িত্বপ্রাপ্ত মেজর আশিক ইকরাম সৌরভ বলেন, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। শেরপুরে দুইটি আসনে ভোটের মাঠে র‌্যাব ফোর্স সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন আর মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টির মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৪০টি আর সাধারণ ভোট কেন্দ্র ৮১টি। নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪ টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫টি, গুরুত্বপূর্ণ ৫৯টি আর সাধারণ ভোট কেন্দ্র ৪০টি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭৮, থাকছে স্ট্রাইকিং ফোর্স

প্রকাশিত : ১২:১৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬