ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

জামায়াত নেতা আটক চুয়াডাঙ্গায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক শরীফ চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি বলে জানা গেছে। স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে কেন্দ্রের পাশে ঘোরাফেরা করতে দেখে আটক করেন এবং পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নগদ টাকাসহ একজন জামায়াতে ইসলামীর নেতাকে আটক করা হয়েছে। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ জানান, গত কয়েকদিন ধরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে লিফলেটের সঙ্গে টাকা বিতরণের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আমরা বিষয়টি নজরে রাখছিলাম। আজ ভোট চলাকালীন সময় কেন্দ্রের পাশে তাকে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার কাছে নগদ টাকা পাওয়া যায় এবং তিনি বিষয়টি স্বীকার করেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। এরপর প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ জানান, ভোটকেন্দ্রের পাশ থেকে ৭৯ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি টাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তবে অভিযোগ অস্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাজিল-নরওয়ে ম্যাচ কবে

জামায়াত নেতা আটক চুয়াডাঙ্গায়

প্রকাশিত : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬