ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এক যুগ অপেক্ষার পর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভোট :

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

এক যুগ অপেক্ষার পর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের একটি প্রজন্ম এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করল।

কয়েকটি কেন্দ্র ঘুরে এরকম পরিবেশ পরিলক্ষিত হয়েছে বাংলা কাগজের প্রতিনিধিদের কাছে। প্রতিটা কেন্দ্রেই মহিলাদের অংশগ্রহণ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। নতুন প্রজন্মের ভোটার ও মহিলাদের ভোট ব্যবধান তৈরি করতে পারে বলে অনেকেই মনে করেন। প্রশাসনের তৎপরতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটা ভালো নির্বাচন হইতে পারে তার দৃষ্টান্ত হয়ে থাকবে ২০২৬ এর সংসদীয় নির্বাচন।

একই সঙ্গে ভোটারেরা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে নিজেদের মতামত জানালেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা।
যদিও এর আগে অনেক রাজনীতিক বিশেষজ্ঞদের কাছে এর পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন মতামত জানা যায়। তবে নতুন প্রজন্ম কি চায় তারই প্রতিফলন ঘটবে আজকের নির্বাচনে।
সর্বোপরি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নির্বাচনে অংশগ্রহণকারীরা যেকোনো ফলাফল মেনে নিবে বলে তারা মতামত ব্যক্ত করেন এটাই আমাদের গণতন্ত্রের বড় প্রাপ্তি বলে আমরা মনে করি।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ কবে

এক যুগ অপেক্ষার পর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভোট :

প্রকাশিত : ০৮:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬