ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানি গেলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানি গেছেন। এর আগে এই কর্মকর্তা গত ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

আইসিটি ছাড়াও সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নিয়োগ পেয়েছেন ফয়েজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানি যান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফয়েজ আহমদ তৈয়্যব আজই দেশ ত্যাগ করেছেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি (ফয়েজ আহমদ তৈয়্যব) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ— উভয় বিভাগ থেকেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, দায়িত্ব ছাড়ার পর ফয়েজ আহমদ তৈয়্যব স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। এ প্রেক্ষাপটেই তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে।

ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানি যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানান, এ বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত বা আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো কোনো ধরনের তথ্য পাইনি।

জনপ্রিয় সংবাদ

ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানি গেলেন

প্রকাশিত : ০৭:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬