ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন মাদক জাতীয় সিরাপ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
বেনাপোল(শার্শা) প্রতিনিধি: যশোর  সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবির বিশেষ টহলদল, শাহজাদপুর বিওপি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP এবং Eskuf Syrup আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১,২৮,৮০০/- (এক লক্ষ আঠাশ হাজার আটশত) টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
জনপ্রিয় সংবাদ

সুপার এইটে ভারত

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন মাদক জাতীয় সিরাপ উদ্ধার

প্রকাশিত : ১০:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬