ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

দাউদকান্দি -মেঘনায় মাদক ও সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ড.খন্দকার মারুফ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এলাকায় সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তার সুযোগ্য  সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
 রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বলেন, ইনশাআল্লাহ আগামী ১৭ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি আজ থেকেই দৃঢ় অবস্থান স্পষ্ট করে জানান যে, দাউদকান্দি ও মেঘনা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধের কোনো স্থান থাকবে না।
পোস্টে ড. খন্দকার মারুফ হোসেন আরও উল্লেখ করেন, এসব অপকর্মে যদি দলের কোনো ব্যক্তি জড়িত থাকার চেষ্টা করে, সেক্ষেত্রেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
একই সঙ্গে তিনি দাউদকান্দি ও মেঘনাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই অঞ্চলকে একটি সুখী, শান্তিময় ও সুন্দর জনপদে রূপান্তর করতে হবে। তার মতে, ঐক্যের শক্তিতেই সম্ভব একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা।
ড. খন্দকার মারুফ হোসেনের এই ঘোষণার পর তার ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে ধন্যবাদ ও বাহবা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এই ঘোষণাকে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
জনপ্রিয় সংবাদ

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন মাদক জাতীয় সিরাপ উদ্ধার

দাউদকান্দি -মেঘনায় মাদক ও সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ড.খন্দকার মারুফ হোসেন

প্রকাশিত : ১০:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬