ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পুলিশ সদর দফতর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাহারুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার। যদি পদত্যাগপত্র গ্রহণ করা হয় তাহলে ভারপ্রাপ্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এর আগে অন্তর্বর্তী সরকার বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন।

পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।

বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। বিষয়টি নিয়ে পুলিশ সদর দফতরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। খবরটি বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

এর আগে গত জানুয়ারিতে আইজিপি তাঁর সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।

এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে যান।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি

প্রকাশিত : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬