দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৮ তম বার্ষিক সাধারণ সভা (২০২৬) সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন মাহমুদের সভাপতিিত্বে ও দাউদকান্দি উপজেলা বিআরডিবি কর্মকর্তা টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান , বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাসেম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম মোহন, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন,কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া, যুবদল নেতা ভিপি শাহাবুদ্দিন, রোমান খন্দকার, শরীফ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমবায়কে এগিয়ে নিয়েছিলেন তাই আগামী দিনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন সহ নানা কর্মসূচি গুলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে চালু করার আহ্বান জানাচ্ছি। বক্তারা আরো বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জীবন মানউন্নয়ন করা সম্ভব। তাই আপনারা সমবায়কে আরো আধুনিকায়ন করলে দেশ আরো সমৃদ্ধি শালী হবে।

ডেস্ক রিপোর্ট 






















