ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৯ বার দেখা হয়েছে

Oplus_131072

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ওমরা হজ পালন শেষে বাসায় ফিরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকার একই পরিবারের স্বামী-স্ত্রী, দুই কন্যাসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার, গাড়ি চালক হোসেন মোহাম্মদ জিলানী। এছাড়া অপর আরেক কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত। রোববার রাতে সৌদির আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে নিহতদের স্বজনরা।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সবাইকে হারিয়ে মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। একই অবস্থায় পরিবারের অন্যদের।
বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সাথে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র হজ পালন করাতে সৌদি আরবে নিয়ে যান। সৌদি আরবের সময় রোববার রাত প্রায় তিনটায় পবিত্র হজ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে পরিবারের চারজনসহ ৫ জন নিহত ও একজন গুরুতর আহত হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করবো।
এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয় সংবাদ

ডাবলিনে বাংলাদেশের মিশন চালুর মাধ্যমে কার্যক্রম শুরু হলো, যেখানে প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন নূরে আলম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশিত : ১১:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬