ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার এসআই আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ২০১০ সালের ২৫ জুলাই বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ মাসুমকে গ্রেপ্তার করে। ওইঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘদিন কারাভোগের পর মাসুম হাওলাদার আদালত থেকে জামিনে বেরিয়ে আত্মগোপনে করেন। পরবর্তীতে তার (মাসুম) অনুপস্থিতিতে আদালত তার বিরুদ্ধে সম্প্রতি যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন।
রবিবার রাতে আমবৌলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুম হাওলাদার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জনপ্রিয় সংবাদ

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ১১:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬