ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জুতার কারখানায় আগুন পুরান ঢাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৩ বার দেখা হয়েছে

রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেন এলাকার একটি সাততলা ভবনের চারতলায় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান। রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।এর আগে রাত ১০টা ২৮ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারেও একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ডাবলিনে বাংলাদেশের মিশন চালুর মাধ্যমে কার্যক্রম শুরু হলো, যেখানে প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন নূরে আলম

জুতার কারখানায় আগুন পুরান ঢাকায়

প্রকাশিত : ১২:২৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬