ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমাম মোস্তাফিজুর রহমানের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মাও. মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০)এর মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানা মসজিদের পেশ ইমাম ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের  কিশোরগঞ্জ জেলা কারাগারের বয়স্ক কেন্দ্রীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। পথে জজ কোর্টের সামনে সড়কে রাখা নির্মাণাধীন ড্রেনের বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ইমাম ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক কামাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ছেলে মাও সালমান ফারসি অভিযোগ করেন, জজ কোর্টের সামনে ড্রেন নির্মাণকাজের বালু ফেলে পুরো সড়ক আংশিক বন্ধ করে রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তার বাবা পড়ে গিয়ে মারা যান। অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে আঘাতের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমাম মোস্তাফিজুর রহমানের মৃত্যু

প্রকাশিত : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬