ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সাইফ কোমায় যাননি, জানালেন নিজেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। মূলত নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বিশ্বকাপ খেলতে না পারার হতাশাকে ভাষায় প্রকাশ করতে গিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, দুই জন ক্রিকেটার ‘কোমাতে’ চলে গিয়েছিল।

গতকাল তিনি বলেন, ‘আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। যে সে মাঠে আসছে এবং এসে আবার রান করেছে।’

এর একদিন পর শনিবার জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসানের কাছে জানতে চাওয়া হয় এ প্রসঙ্গে। তখন সাইফ বলেন, ‘জানি না স্যার কাকে বলেছে। কিন্তু আমি না, আমি কোমায় যাই নাই। দেখেন সবারই কষ্ট লেগেছে যারা টিমে ছিল। এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু আমার স্ট্যাটাসটা ছিল যে আমি ওখান থেকে যেই অদম্য কাপ যেটা খেলছি। ওখান থেকে একটা শেপে আসছি। তো সেটা একটা স্বস্তিকর বিষয়। তাই আসলে ওই বিষয়টাই আমি শেয়ার করেছি, আমার অনুভূতি শেয়ার করেছি।’

বিশ্বকাপের কোনো ম্যাচ দেখছেন না সাইফ। তার চেয়ে বরং নিজের মনকে স্বান্তনা দিচ্ছেন জাতীয় দলের এই ওপেনার, ‘সত্যি কথা হলো বিশ্বকাপের কোনো ম্যাচ দেখি নাই। তবে নিজেকে ওভাবে বোঝাচ্ছি যে একটা সুযোগ যেহেতু গিয়েছে, সামনের সিরিজগুলোতে যদি সুযোগ পাই তাহলে নিজেকে মেলে ধরার।’

পেশাদার ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ না খেলার বিষয়টি মেনে নিয়েছেন সাইফ, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে এসব বিষয় নিয়ে দ্রুত মুভ অন করাটাই শ্রেয়। কষ্ট সবারই ছিল তবে আমরা মুভ অন করতে পেরেছি, বিশ্বকাপ নিয়ে আর পড়ে থাকছি না।’

জনপ্রিয় সংবাদ

সাইফ কোমায় যাননি, জানালেন নিজেই

প্রকাশিত : ১২:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬