ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত প্যারিসে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

প্যারিসে মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সেন্ট ডেনিস এলাকায় প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে ফরাসি সরকারি প্রতিনিধিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব ও সেকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ। প্রধান অতিথি সেন্ট ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ত্রুশেল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ ইতিহাস এখন বিশ্ব ইতিহাসের অংশ।

সেন্ট ডেনিসের মেয়রের পক্ষে বক্তব্য দেন ইয়ানিক কাইয়ে। এছাড়া করন্তাঁ দুপ্রে, মোফতাউ ইবুরোয়া, অরিয়ান ফিলল ও আবিদা হানেফা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে সেকানো বাঙালি সংগঠনের প্রেসিডেন্ট স্বরূপ সদিউল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভাষা আন্দোলনের প্রতীক এই শহীদ মিনার আগামী প্রজন্মের কাছে ইতিহাস ও চেতনার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।

পরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত প্যারিসে

প্রকাশিত : ০৮:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬