ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীমঙ্গলে খান খনন কাজের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল সংলগ্ন প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি খালের পরিবেশ রক্ষা এবং জলাবদ্ধতা কমাতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতয়ভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মো. মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলার বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।
জনপ্রিয় সংবাদ

কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

শ্রীমঙ্গলে খান খনন কাজের উদ্বোধন

প্রকাশিত : ১০:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬