ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর রাষ্ট্র মেরামতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন রহমাতুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৭ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের উদ্যোগকে সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর সদর রোডস্থ কিং ফিশার রেস্টুরেন্টে নিজস্ব উদ্যোগে বরিশালের কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ আরও বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন সেক্টর পুনর্গঠনে তরুণ সমাজ যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন।
তিনি আরও বলেছেন, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই নেওয়া উদ্যোগে দেশজুড়ে আশাবাদ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের ভাঙন মেরামত করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও টেকসই করা সম্ভব নয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা পুনরুদ্ধারে অঙ্গীকারাবদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান।
রহমাতুল্লাহ দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়।
বরিশালের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আগত অতিথিরা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দেখার দাবি তুললে তিনি (রহমাতুল্লাহ) বলেন, দলমত নির্বিশেষে বরিশাল-৫ (সদর) আসনের সর্বস্তরের মানুষের দাবির প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম।
পরবর্তীতে দলের চেয়ারম্যানের নির্দেশে প্রার্থীতা থেকে সরে এসে দলের মনোনীত প্রার্থীর শতভাগ বিজয় নিশ্চিত করতে কাজ করেছি।
তিনি আরও বলেন, কান্ডারীবিহীন অবস্থায় দলের দুর্দীনে বরিশালের নেতাকর্মীদের নিয়ে সর্বদা মাঠে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেকে জড়িয়ে রেখেছি। আন্দোলন করতে গিয়ে যেসব নেতাকর্মীরা কারাবরণ করেছেন তাদের নিজস্ব অর্থায়নে জেল থেকে জামিনে বের করাসহ পরিবারের দায়িত্ব নিয়েছি।
যার ফলশ্রুতিতে এবার ধানের শীষের প্রার্থীর বিজয় অনেকটা সহজ হয়েছে।
এসব মূল্যায়ন করে দলের চেয়ারম্যান যদি মনে করেন বরিশাল সিটি করপোরেশনে আমাকে দায়িত্ব দিবেন তবে তা আমি সাদরে গ্রহন করতে সর্বদা প্রস্তুত রয়েছি।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল ও দোয়া-মিলাদে বরিশালের কর্মরত কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধানমন্ত্রীর রাষ্ট্র মেরামতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন রহমাতুল্লাহ

প্রকাশিত : ১০:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬