ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলের সময় টাস্কফোর্সের অভিযান, বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি: পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সময় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকালে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি নৌকা, ০৬টি স্যালো মেশিন এবং ০৫টি সিক্স সিলিন্ডার মেশিন তাৎক্ষণিকভাবে তা করে ধ্বংস করা হয়। এবং পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ০৪টি নোঙ্গর, ০২টি কোদাল, ০১টি বেলসা ও ০৭টি লোহার টুকরি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির,এসময় অভিযানে অংশনেন থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ রেজা,সঙ্গীয় পুলিশ ফোর্স এবং বিজিবির বানির্ঘাট বিওপির সুবরদার
মোঃ সাইফুজ্জামান, এবং তাঁর অধীনস্থ সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এসব অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নদী ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলের সময় টাস্কফোর্সের অভিযান, বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও জব্দ

প্রকাশিত : ১০:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬