ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান কারাগারে মৃত্যুবরণ করেছেন।​ কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সফিক খান হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের কথা জানা গেছে।

শফিক খান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১ ই আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য মোঃ শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

প্রকাশিত : ১০:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬