ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজনীতি করতে হলে শৃঙ্খলা মানতে হবে—মাদারীপুরে স্বল্প যাত্রাবিরতিতে ভিপি নূরের কঠোর বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: পটুয়াখালী যাওয়ার পথে মাদারীপুরে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করেছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নূর।

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ১১টা ৫২ মিনিটে মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বাসস্ট্যান্ডে তিনি অল্প সময়ের জন্য অবস্থান করেন। এ সময় মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদ-এর নেতাকর্মীদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তা দেন ভিপি নূর। তিনি বলেন—
“রাজনীতি করলে শৃঙ্খলা থাকতে হবে। আপনারা এখানে মাত্র ৫০ জন লোক ফুল দিতে এসে যেভাবে ধাক্কাধাক্কি করছেন, তাতে আপনাদের রাজনীতি করার দরকার নেই।”

অনুষ্ঠানে মাদারীপুর জেলা ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় শতাধিক নেতা-কর্মী ও ছাত্র-জনতার উপস্থিতিতে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে স্বল্প সময়ের জন্য প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সরকারের অঙ্গীকারকৃত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এলাকায় উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খননের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে অবগত করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে জনগণই আসন্ন স্থানীয় নির্বাচনে তার জবাব দেবে।

শান্তিপূর্ণভাবে দুপুর ১২টা ৪ মিনিটে কর্মসূচি শেষ করে ভিপি নূর পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, এই স্বল্প যাত্রাবিরতির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

জনপ্রিয় সংবাদ

বরিশালে দুই পরিবহনের সংঘর্ষে চালক নিহত, আহত ১০

রাজনীতি করতে হলে শৃঙ্খলা মানতে হবে—মাদারীপুরে স্বল্প যাত্রাবিরতিতে ভিপি নূরের কঠোর বার্তা

প্রকাশিত : ১২:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬