ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ শাহজালালে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকারও বেশি মূল্যের সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড এবং থাই বাথ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংককগামী একটি ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে ওই মুদ্রা জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল; ২৪ হাজার ইউরো; ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

এছাড়া আল আমিন মোল্লা নামের অপর এক যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

বহির্গামী দুই যাত্রীর কাছ থেকে সর্বমোট ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ শাহজালালে

প্রকাশিত : ০৯:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬