ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

চৌমুহনীতে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী বাজারের কলেজে রোডে আগুনে পুড়ে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌমুহনীর ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। স্থানীয় লোকজনের অভিযোগ- ফায়ার ষ্টেশনের লোকেরা ফোন রিসিভ না করার কারনে তাদের কাছে দ্রুত সংবাদ পৌছানো যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান জানান, তিনি সরজমিন পরিদর্শন করেছেন, স্থানীয়দের ভাষ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ চলছে। প্রাথমিক ভাবে ৮টি দোকান পুড়ে যাওয়ার সত্যতা মিলিছে।

জনপ্রিয় সংবাদ

চৌমুহনীতে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬