ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ফিনালিসিমা হতে পারে বার্নাব্যুতেই, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই ফিনালিসিমা আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। সব ঠিক থাকলে ২৭ মার্চ মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। তবে উয়েফা ও কনমেবল একমত হলেও এখনও অসম্মতি প্রকাশ করছে আর্জেন্টিনা।

প্রাথমিকভাবে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে। কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে সব ধরনের টুর্নামেন্ট সাময়িক স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে নতুন ভেন্যু খুঁজতে বাধ্য হয় আয়োজকরা।

পরবর্তীতে মায়ামি ও লন্ডনের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত সেগুলো গুরুত্ব হারায়। দ্রুত অবকাঠামো এবং ইউরোপে খেলোয়াড়দের সহজ যাতায়াতের সুবিধার কারণে মাদ্রিদই এখন সবচেয়ে সম্ভাব্য ভেন্যু। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নাকি ম্যাচটি বার্নাব্যুতে আয়োজনের বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। তবুও আয়োজক দুই সংস্থা উয়েফা ও কনমেবল বার্নাব্যুকেই এগিয়ে রাখছে।

ফিনালিসিমা মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে এক ম্যাচের লড়াই। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও দলটির নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি।

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ফিনালিসিমা হতে পারে বার্নাব্যুতেই, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

প্রকাশিত : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬