ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শনিবারেও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

যার পরিপ্রেক্ষিতে শনিবারের (১৪ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি, ১৩ মার্চ ২৫ টি এবং ১৪ মার্চ (শনিবার) ২৪টি ফ্লাইট বাতিল হয়।

শনিবারের (১৪ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।

বাংলাদেশের বেশি পণ্য আলীবাবা প্ল্যাটফর্মে যুক্ত করার আহ্বান

শনিবারেও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০৩:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬