ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১২২ বার দেখা হয়েছে
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশেষ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আসলাম মোল্লা। অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে ও  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে নিজ নিজ বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
জনপ্রিয় সংবাদ

জাপানের ৫ পেট্রোল বোট যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বহরে

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬