ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মৌলভীবাজারে প্রশাসনের উদ্যোগে মশক ও জলাবদ্ধতা নিরসনে অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়।
শনিবার (১৪ই মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের প্রচারণা র‌্যালি বের হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মশক নিধন স্প্রে আদালত সড়কের দুই পাশে, শমসেরনগর সড়ক, এম সাইফুর রহমান সড়ক, সিকান্দর আলী সড়ক ও সৈয়দ মুজতবা আলী সড়কের দুই পাশের ড্রেনে মশা বাহিত রোগের প্রাদূর্ভাব নিয়ন্ত্রণ ও বংশ বিস্তার রোধ করার লক্ষে মশক নিধনের ঔষধ স্প্রে করা হয়। যেসব স্থান থেকে মশক জন্ম নেওয়ার লাভার বিস্তার ঘটে সকল স্থানে ঔষধ স্প্রে করা হয়।

জাপানের ৫ পেট্রোল বোট যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বহরে

মৌলভীবাজারে প্রশাসনের উদ্যোগে মশক ও জলাবদ্ধতা নিরসনে অভিযান

প্রকাশিত : ১০:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬