ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ঈদ কখনো মা ছাড়া পরিপূর্ণ হয় না: শেখ মেহেদী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

শনিবার সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দেশের সাধারণ জনগণের মতো ক্রিকেটাররাও ঈদ পালন করেছেন। এমনকি ক্রিকেট মাঠে ব্যস্ততা না থাকায় সবাই ঈদ পালন করেছেন নিজ নিজ গ্রাম কিংবা শহরে।

শেখ মেহেদী হাসানও ঈদ পালন করেছেন নিজ শহর খুলনাতে। তবে ঈদের দিনেও যেন তার মনে রয়েছে খারাপ লাগা। কেননা গেল মাসে অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন শেখ মেহেদীর মা। পরে বিসিএল খেলা থাকাকালে মেহেদী ছিলেন বগুড়াতে।

পরে সেই বগুড়া থেকেই পৌঁছান খুলনাতে। আজ ঈদের দিনে তাই মা না থাকা একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে মেহেদী লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’

‘পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা। জীবনে প্রথম মা ছাড়া ঈদ। আসলে মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না। মা থাকলে ঈদ আরো ১০০০ গুণ বেশি আনন্দ বেড়ে যায়।’

ঈদ কখনো মা ছাড়া পরিপূর্ণ হয় না: শেখ মেহেদী

প্রকাশিত : ০২:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬