ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ডাসারে অবশেষে অনশনরত যুবকের জয়: স্ত্রীর হাত ধরে ঘরে ফিরলেন বিশ্বজিৎ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনশনরত যুবক বিশ্বজিৎ পাত্র তার প্রিয় স্ত্রী অনুশীলা বাড়ৈকে সঙ্গে নিয়ে ঘরে ফিরেছেন। এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের হস্তক্ষেপে এই মিলনের ঘটনা ঘটেছে, যা ঘিরে এলাকায় স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এ ঘটনার সত্যতা জানা যায়।
জানা যায়, প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্কের পর চার বছর আগে ভালোবেসে বিয়ে করেন বিশ্বজিৎ পাত্র ও অনুশীলা বাড়ৈ। ভালোবাসার টানে বিশ্বজিৎ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে স্ত্রীর পড়াশোনা ও ভবিষ্যৎ গড়তে সহায়তা করেন। তিনি বিপুল অর্থ ব্যয় করে অনুশীলাকে নার্সিং পড়ান।
তবে চাকরি পাওয়ার পর হঠাৎ করেই অনুশীলা তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ জানতে পারেন, তাকে না জানিয়ে স্ত্রী তাকে তালাক দিয়েছেন। এতে ভেঙে পড়েন তিনি।
প্রিয় মানুষটিকে ফিরে পেতে গত চারদিন ধরে স্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন বিশ্বজিৎ। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে ও দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিষয়টি নিয়ে সমঝোতার বৈঠক হয়। সেখানে নিজের ভুল বুঝতে পেরে অনুশীলা বাড়ৈ সব অভিমান ভুলে স্বামীর কাছে ফিরে আসেন।
অবশেষে চারদিনের অনশন শেষে স্ত্রীর হাত ধরে ঘরে ফেরেন বিশ্বজিৎ পাত্র। এ ঘটনায় খুশি নবদম্পতি ও স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর প্রত্যাশা, তাদের এই ভালোবাসার বন্ধন ভবিষ্যতে আরও দৃঢ় ও অটুট থাকবে।
জনপ্রিয় সংবাদ

ডিমলার ১১ দিনের নবজাতকের হামের উপসর্গ নিয়ে রংপুরে মৃত্যু

ডাসারে অবশেষে অনশনরত যুবকের জয়: স্ত্রীর হাত ধরে ঘরে ফিরলেন বিশ্বজিৎ

প্রকাশিত : ১১:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬