ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ হলেন জয়েস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

আয়ারল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার এড জয়েস। নতুন দায়িত্বে জাতীয় দলের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উন্নতিতেও কাজ করবেন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে ১৫১টি ম্যাচ খেলা জয়েসের আন্তর্জাতিক ক্রিকেটে রান ৫ হাজার ৫৫২, ব্যাটিং গড় ৪০.৮২। তার নামের পাশে আছে ১০টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। আয়ারল্যান্ডের পাশাপাশি ইংল্যান্ডের হয়েও ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হন জয়েস। ২০১৯ সালে আয়ারল্যান্ড নারী দলের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। প্রায় ছয় বছর সেই দায়িত্বে থাকার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সরে দাঁড়ান। তার সময়ে নারী দলের পারফরম্যান্স ও উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল।

নারী দলের দায়িত্ব ছাড়ার পর এবার পুরুষ ক্রিকেটে নতুন ভূমিকায় ফিরলেন জয়েস। আয়ারল্যান্ড পুরুষ দলের প্রধান কোচ গ্যারি উইলসনের সঙ্গে কাজ করবেন তিনি। পাশাপাশি হাই পারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্টের অধীনেও কাজ করবেন সাবেক এই ব্যাটার।

জয়েসের নিয়োগ নিয়ে ওয়েস্ট বলেছেন, খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই আইরিশ ক্রিকেটে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। খেলোয়াড় হিসেবে তার ব্যাটিং টেকনিক ছিল শক্তিশালী, আর নারী দলের কোচ হিসেবে কাজ করার সময় তার কোচিং দক্ষতার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করেছেন ওয়েস্ট।

নতুন দায়িত্ব নিয়ে জয়েসের লক্ষ্যও পরিষ্কার। তার মতে, আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব বেড়েছে, কিন্তু একজন ব্যাটারের জন্য টেকনিক ও ইতিবাচক মানসিকতা এখনো মৌলিক বিষয়। আয়ারল্যান্ডের পুরুষ দলের প্রতিভা আছে, এখন সেই প্রতিভাকে ধারাবাহিক পারফরম্যান্সে রূপ দেওয়াই বড় লক্ষ্য।

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভায় পবিপ্রবি ভিসির যোগদান

আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ হলেন জয়েস

প্রকাশিত : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬