ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অটোরিকশা তল্লাশিতে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবির মামুদ (খেজুরের তল) এলাকার একটি পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে ৩ কেজি ৭শ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলার তিস্তার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৪০) বলে জানিয়েছে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তাকে থানাহেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

অপূর্ব একক কনসার্টে গাইবেন

অটোরিকশা তল্লাশিতে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন

প্রকাশিত : ০৮:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬