ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১১৯ বার দেখা হয়েছে
নওগাঁয় চিরায়ত বাংলার ঐতিহ্য ও উৎসবের আমেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ । ​সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,মো. মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),শাহাদাৎ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা,মুনির আলী আকন্দ, ডেপুটি সিভিল সার্জন সহ প্রমুখ । সভায় আসন্ন নববর্ষ উদযাপনে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের আয়োজনে থাকছে,বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সকালে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বর্ণিল র‍্যালি বের করা হবে।চিত্রাঙ্কন প্রতিযোগিতা: শিশুদের মাঝে সৃজনশীলতা ছড়িয়ে দিতে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন । সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান । সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন বলেন, “বাঙালির এই প্রাণের উৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।” এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

নওগাঁয় বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬