ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি: ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)  মো. ইয়াসিন সাদিক’ র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা,সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান,কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রবিউল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় বিভিন্ন ইউনিয়নের শতশত জেলেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষন নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সবাইকে সহযোগিতা করতে হবে।
জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত মহিলা আসনে কুমিল্লবাসির আলোচনায় এডভোকেট ফরিদা ইয়াসমিন

কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬