ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএনডিপি সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও ডিজিটাইজেশনে সহায়তা করবে: স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯০ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এসময় চলমান বৈশ্বিক জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। বর্তমান পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোর (যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স) নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়।

মঙ্গলবার স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ড্রাগন পপোভিক, তানভীর মাহমুদ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করা জরুরি। বিশেষ করে নতুন সংসদ সদস্যদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলী ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করতে পারে ইউএনডিপি। এসময় নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সাথে দ্বিপাক্ষিক সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে।

জাতীয় সংসদকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, সংসদে বর্তমানে কিছু বিষয় বাস্তবায়ন করা অত্যাবশ্যক। বিশেষ একটি সমৃদ্ধ ও আধুনিক ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থা প্রবর্তন, অধিবেশনের দৈনন্দিন কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস সুবিধা স্থাপন।

বর্তমান সংসদের পরিবেশ নিয়ে স্পিকার বলেন, এই সংসদে বিরোধী দল অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। এছাড়া সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে যথেষ্ট উদার ও সচেষ্ট।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে ‘প্রাণবন্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, ইউএনডিপি দীর্ঘকাল ধরে বাংলাদেশ ও জাতীয় সংসদের বিশ্বস্ত সহযোগী। এই সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউএনডিপি সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও ডিজিটাইজেশনে সহায়তা করবে: স্পিকার

প্রকাশিত : ০৭:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬