ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।  কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নীচতলা মিলনায়তনে  হজ প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টায় হজ্জযাত্রীর রেজিষ্ট্রেশন ও হজ্জের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হজ্জযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা, হজ্জযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি আলোচনা করা হয়।

এছাড়াও হজ্জের ধর্মীয় বিধিবিধান, হজ্জ এজেন্সি ও হজ্জ গাইডদের করণীয়, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজ্জযাত্রীদের করণীয়, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।

হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.এরশাদুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মো.কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও মো: হেলাল উদ্দিন,ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, হাবের প্রতিনিধি মাও হেদায়েতুল্লাহ হাদী প্রমুখ। প্রশিক্ষণে অনলাইনে যুক্ত থেকে  বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব (হজ্ব) ড মঞ্জুরুল হক।  সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইফার মাস্টার ট্রেইনার মাও উমর ফারুক।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এবারে কিশোরগঞ্জ থেকে সরকারিভাবে ২৯ জন ও বেসরকারিভাবে ৮৪২ জনসহ সর্বমোট ৮৭১ জন হজ্ব যাত্রী রয়েছেন। সকলেই যেনো সুস্থ ও সুন্দরভাবে হজ্ব আদায় করতে পারেন সে কামনায় দোয়া করা হয়।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রকাশিত : ০৬:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬