ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে রূপালী ব্যাংক কর্পোরেট শাখার স্থানান্তর হয়ে এখন রথখোলায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৮৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে রূপালী ব্যাংক কর্পোরেট শাখার স্থানান্তর করে নতুন অফিস উদ্বোধন করা হয়েছে । বুধবার শহরের ঈশা খা শপিং মলের ২য় তালা থেকে শহরের রথখোলাস্থ ঈশা খা শপিং কমপ্লেক্সের ২য় তালা হোল্ডিং নং ১২৩ এ স্থানান্তরিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম নতুন অফিসটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্হাপক মোঃ ইকবাল হোসেন খান, কিশোরগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্হাপক রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্হাপক মোহাম্মদ আলী হারেছী।
নতুন ভবনে নতুন ঠিকানায় স্থাপিত অফিসের মাধ্যমে রূপালী ব্যাংক কিশোরগঞ্জে গ্রাহক সেবা আরও সম্প্রসারিত করবে বলে বক্তাদের অভিমত।
এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিশোরগঞ্জে রূপালী ব্যাংক কর্পোরেট শাখার স্থানান্তর হয়ে এখন রথখোলায়

প্রকাশিত : ০৭:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬