ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পটুয়াখালী থেকে চুরি হওয়া গরু বাউফলের কশাই সিয়াব সিকদারের গোয়াল ঘর থেকে উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে অসহায় মানুষের গরু চুরি করে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারের শিহাব নামের এক মাংস ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন চোর চক্রের সদস্যরা। একইভাবে বৃহস্পতিবার শিহাবের কাছে চোরাই গরু দিতে এসে স্থানীয়দের হাতে আটক হন চক্রের দুই সদস্য—বাকেরগঞ্জ উপজেলার আব্দুর রব (৪৫) ও বাউফলের দাশপাড়া গ্রামের সাইফুল ওরফে কালু গাজী (৩২)।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রব ও কালুকে আটক করে। এ সময় ব্যবসায়ী শিহাবের গোয়ালঘর থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়। তবে রহস্যজনক কারণে শিহাবকে আটক না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
এসআই স্বপন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের হাতে আটক দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি চোরাই গরু শিহাবের গোয়ালঘর থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরে মামলার তদন্ত কর্মকর্তা শিহাবকে আটক করবেন বলে তিনি জানান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এসআই স্বপনকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হবে না। থানার অন্য কর্মকর্তা তদন্ত করবেন এবং সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, রহস্যজনকভাবে আটক না হওয়া শিহাব নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপকর্মে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেও তিনি এখনো আইনের আওতায় আসেনি বলে অভিযোগ রয়েছে।
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী থেকে চুরি হওয়া গরু বাউফলের কশাই সিয়াব সিকদারের গোয়াল ঘর থেকে উদ্ধার

প্রকাশিত : ০৪:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬