ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বুড়িচংয়ে গাঁজাসহ মা-ছেলে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারিরা হলেন বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ রাসেলের স্ত্রী রোবিনা আক্তার (৩৮) ও তার ছেলে মোঃ রিফাত (২৫)।
শুক্রবার (১০ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়,আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে গাঁজাসহ মা-ছেলে আটক

প্রকাশিত : ০৬:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬