ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক ফরহাদ হত্যামামলায় ৩ জন গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাকিল, মাহফুজুল ইসলাম মামুন ও মো. সজল।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।
গ্রেফতারকৃত শাকিল সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের বাবুল হোসেনের ছেলে, সজল একই এলাকার হাফিজ উল্যাহর ছেলে ও মামুন ফেনীর দাগনভূঁইয়া উপজেলার ছাদেকপুর এলাকার আবুল খায়েরের ছেলে।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে ফরহাদ আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি খেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। তার ডান চোখ উপড়ে ফেলা হয়।
পুলিশ জানায়, পূর্ব চরমনসা এলাকায় ফরহাদকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাত আসামিরা। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
এদিকে হত্যার ঘটনায় ফরহাদের বাবা দিদার বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তি সহায়তায় ঘটনার মূল রহস্য উদঘাটনসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়। তবে কী কারণে ফরহাদকে হত্যা করা হয়েছে তা জানায়নি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, হত্যার ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক ফরহাদ হত্যামামলায় ৩ জন গ্রেফতার

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক ফরহাদ হত্যামামলায় ৩ জন গ্রেফতার

প্রকাশিত : ০৩:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬