ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে দেবীদ্বারে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২২২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে”অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান,গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে” বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায়
দেবীদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ফেরদৌস আহাম্মদের উপস্থাপনায় দেবীদ্বার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের কুমিল্লা জেলা উত্তর সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

এ সময় বক্তারা বলেন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তার রায় বাস্তবায়নে বিএনপি সরকার টালবাহানা করছে। ‘গণভোটে ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও সরকার তা বাস্তবায়ন না করে ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে স্পষ্ট প্রতারণা। এই রায় রক্ষায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর।
এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া,জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ,জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, বাংলাদেশ খেলাফত মজলিস দেবীদ্বার উপজেলা সহ সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম। উপস্থিত ছিলেন অধ্যাপক রুহুল আমিন খান, ক্বারী ওয়ালিউল্লাহ, শরীফুল ইসলাম সরকার,শামীম কাউসার,ওবায়দুল্লাহ মাহমুদ,মো:জাকির হোসেন,বিল্লাল হোসন,মাহবুবুল আলম সহ উপজেলা ও পৌরসভা সভার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী পূবালী ব্যাংক

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে দেবীদ্বারে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬