ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

শিক্ষকসংকট মোকাবিলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি পুল গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পুল থেকে প্রয়োজনে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে ৯ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে পাঠদান স্বাভাবিক রাখতে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলাভিত্তিক অবসরপ্রাপ্ত ও সক্ষম শিক্ষকদের সমন্বয়ে একটি পুল গঠন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী ওই পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে বহন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০৩:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬