ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

oplus_0

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
 এতে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি, গ্রামীণ জীবনযাপন ও বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরা হয়, যা উপস্থিত জনতার মাঝে ব্যাপক সাড়া ফেলে।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নববর্ষ উদযাপনের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
জনপ্রিয় সংবাদ

কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশিত : ০৮:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬