ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৭৮ বার দেখা হয়েছে
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় সেগুন ও গামারীর গোল কাঠ আটক করা হয়।
অভিযান চলাকালে মোট ৮০.১১ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা।
পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

অ্যাপ্লাইড আইসিটি পড়াতে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক

প্রকাশিত : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬