ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে সীমান্তে ৭২ ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতি নদী থেকে গত ৭২ ঘণ্টায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধায় কচুরিপানার নিচে এক যুবকের মরদেহ পচে ফুলে ওঠে, পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ও বিজিবি গিয়ে মরদেহ উদ্ধার করেন। এর আগে, গত সোমবার একই জায়গা থেকে অপর এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানা-পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, নিহতের নাম রাতিকান্ত জয়ধর (৪৬)। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাংগারহাট এলাকার পোলাটানা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় দুর্গন্ধ টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ইছামতী নদীর পাড়ে যান। তারা নদীতে থাকা কচুরিপানায় ঢাকা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। পরে মহেশপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, রাতিকান্ত জয়ধরের (৪৬) মরদেহটি বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ইছামতী নদীতে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগের মরদেহ এটি। পানির নিচে পচে ফুলে উঠেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, প্রথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান দ।

এ ছাড়া, গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে একই জায়গায় ইছামতী নদীর পাড় থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়েছিল। ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সীমান্তে ৭২ ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০২:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬