ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের জ্বালানি তেল মজুতের দায়ে ৩ জনের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বোদা উপজেলার পাঁচপীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী গ্রামের মৃত মানিক ইসলামের ছেলে নুরনবী ইসলামকে ১ মাস কারাদন্ড ও বগুড়াপাড়া গ্রামের কুদ্দুসের ছেলে কাবুলকে ৭দিনের কারাদন্ড এবং বৈরাতী গ্রামের আসাদ আলীর ছেলে আশরাফুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাসাবাড়িতে ৩০০ লিটারের অধিক জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে বাজারে উচ্চমূল্যে বিক্রি করছিল অভিযুক্তরা। এ ধরনের অবৈধ মজুতদারির কারণে বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩টি ড্রাম, ছোট বড় ৪টি জারকিন ও ৩০০ শত লিটারের অধিক প্রেট্রোল, এবং তেল ভরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অবৈধভাবে প্রেট্রোল মজুতের অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ক ধারামতে তিন জনকে বিভিন্ন মেয়াদি দোষী সাব্যস্ত করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেন। এছাড়াও অভিযানকালে জব্দকৃত তেল বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা  উপজেলা পরিষদ চত্বরে সরকারি মূল্যে বিক্রয় করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫টি বাড়িতে তল্লাশী করে আনুমানিক ৩০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়র হয়ও ৪০ লিটার পেট্রোল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড এবং এক ব্যক্তির কাছে ৭০ লিটার পেট্রােল পাওয়ায় তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আটককৃত ব্যক্তিসহ অন্যান্য আসামী না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
অবৈধ মজুত ঠেকাতে এবং জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

পঞ্চগড়ের জ্বালানি তেল মজুতের দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬