ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

‘খুবই জরুরি এনার্জি ডিমান্ড ম্যাপিং’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানির চাহিদা ভিন্ন ভিন্ন হওয়ায় এনার্জি ডিমান্ড ম্যাপিং খুবই জরুরি, গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত সংলাপে তিনি একথা বলেন।

ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় জ্বালানির চাহিদা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি, যা একটি বৈষম্য তৈরি করছে। এই বৈষম্য কমাতে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বণ্টন ও ব্যবস্থাপনা করতে হবে। উন্নয়ন বাজেটের মতো বিদ্যুৎ বরাদ্দেও বৈষম্য রয়েছে, যা দেশের উন্নয়নকে এককেন্দ্রিক করে তুলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে তথ্যনির্ভর পরিকল্পনা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। সোলারসহ বিকল্প জ্বালানির উৎসে অর্থায়ন বাড়াতে গ্রিন ক্লাইমেট ফান্ড ও উন্নয়ন অংশীদারদের সহযোগিতা কাজে লাগানো যেতে পারে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে কর-সুবিধা ও ভর্তুকি প্রদান এবং গ্রামীণ পর্যায়ে মাইক্রো ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সৌর প্রযুক্তির বিস্তার ঘটানো প্রয়োজন। গণপরিবহনে গুরুত্ব দিতে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বাস সার্ভিসে গুরুত্ব দেওয়া, সাইকেল ও পদচারীবান্ধব সড়ক তৈরি করলে জ্বালানির চাপ কমবে। পাশাপাশি পণ্য পরিবহনে রেলপথ ও নৌপথেও গুরুত্ব দিতে হবে। ঢাকাভিত্তিক এককেন্দ্রিক নগরায়ন থেকে বের হয়ে বহুকেন্দ্রিক (পলিসেন্ট্রিক) নগরায়ণ দেশের উন্নয়নকে আরও স্থায়িত্বশীল করবে।

সংলাপে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. আরিফুল ইসলাম বলেন, গ্রামে জ্বালানি ঘাটতির কারণে শহরমুখী প্রবণতা বাড়ছে, যা বিকেন্দ্রীকরণ ও টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, উন্নত গণপরিবহন, গ্রিন বিল্ডিং, ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট এবং জ্বালানি দক্ষতার ওপর দিতে হবে। দেশের স্থানিক পরিকল্পনা বিল অনুমোদন হয়েছে এই আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের জ্বালানি চাহিদা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাফিক ও ট্রান্সপোর্ট ফোরামের সভাপতি সাজেদুল হক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষক ও আইপিডির রিসার্চ ফেলো কে এম আসিফ ইকবাল, আইপিডি রিসার্চ ফেলো ড. ফরহাদুর রেজা প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

‘খুবই জরুরি এনার্জি ডিমান্ড ম্যাপিং’

প্রকাশিত : ০৭:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬